প্রথম বাংলা - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৬ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব। নবনির্বাচিত সভাপতি হিসেবে টুঙ্গি পাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কমি টির নেতারা টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে গিয়ে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।আগামী ৬ জানুয়ারি আওয়ামী লীগের নতুন নেতৃত্ব টুঙ্গিপাড়া যাওয়ার আগেই সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন একাধিক সিনিয়র নেতা।
তাদের ভাষ্যমতে, আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হওয়ার পর প্রতিবার জাতির পিতার কবর জিয়ারত করা হয়। তার আগে দলের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি পূরণ করা হয়। হয়তো ২/১ টা বাকি থাকে এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার