প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৪:৫৩ পি.এম
বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ

প্রথম বাংলা : রাজধানীর বনানী এলাকায় মোবাইল ফোন ছিনতা ইয়ের চেষ্টাকালে হাতেনাতে ইমন (২৬) নামে এক পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক গুলশান জোন।
গুলশান ট্রাফিক জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় বনানী থানাধীন কাকলি ক্রসিংয়ে নিয়মিত ট্রাফিক ডিউটি করাকালীন হঠাৎ একজন নারীর চিৎকার শুনে কর্তব্যরত সার্জেন্ট শাহীন মিয়া ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা এগিয়ে যান। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার