প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ১০:০৩ পি.এম
সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

এ কে এম নোমান:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের ২১তম আবর্তনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ অক্টোবর দুপুরে সেনবাগ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নৌপরিবহন মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক।
প্রধান আলোচক হিসেবে ছিলেন, নোবিপ্রবির জিন প্রকৌশল ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আইয়ুব মিয়া এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম আকাশ এর
সভাপতিত্বে ও মো. রবিউল হোসেন সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সিফাত।
এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার ও সংগঠনের উপদেষ্টা মো. আকরাম উল্লাহ এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মো. আবদুর রহমান শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন,তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন, সমাজকর্ম, ইসলামিক স্টাডিজ, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের শিক্ষার্থী দের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন মো. ইয়াসিন আরাফাত, সায়মা আক্তার মেঘা, ফাতেমা আক্তার, সিদরাতুল মুনতাহা, মো. ইমরান হোসেন, ইমরাত জাহান তিশা, রেজায়ান নওরিন শাওন, ইব্রাহিম খলিল, জান্নাতুল নাঈম প্রমি, তাসমিয়া বিনতে নূর, নাজিম উদ্দিন ও ফাদে ল হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার