রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে স্বেচ্ছাসেবী যুব রক্তদাতা সংগঠন রাউজান ব্লাড ডোনার্সের উদ্যোগে ইস লামী না’ত শো জান্নাতি সুর এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। ৩রা এপ্রিল সোমবার বিকেলে রাউজান একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজি ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান। সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ রবিউল হোসেন রবির সভাপতি ত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক সৌরাভুল ইসলাম নিজামের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক এ আর রাশেদ উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা এহসান উল্লাহ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ,শাহজাদা মোহাম্মদ আলী আকবর,সংগঠক মোহাম্মদ আলী হ্যাপী,মোহাম্মদ সুমন,সাহেদ হাসান তালুকদার।
বিচারকের দায়িত্ব পালন করেন পূর্ব রাউজান তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার শায়ের মাওলানা সৈয়দ মোহাম্মদ এহসান কাদের,শায়ের মাওলানা মোহাম্মদ মোর শেদ রেজা কাদেরী। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ মুন্না মোহাম্মদ সজিব মোহাম্মদ তছলিম উদ্দিন মোহাম্মদ তারে ক মোহাম্মদ বেলাল মোহাম্মদ আবুল হোসেন। ইসলামী না’ত শো “জান্নাতি সুর” প্রতিযোগিতায় রাউজান,রাঙ্গুনীয়া, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার প্রতিযোগীদের অংশগ্রহনের মাধ্যমে ১ম রাউন্ড শেষে ১৪ জন প্রতিযোগী ২য় রাউন্ডের জন্য নির্বাচিত হন।