June 26, 2026, 7:46 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূরুঙ্গামারীর জেলা পুরুষ্কার পেলেন জুয়েল সহ ১১ জন গ্রাম পুলিশ

Reporter Name

খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় জেলা পুলিশের পাশে থেকে সুনাম অর্জন ও দক্ষ হিসেবে পরিচিতি লাভ করেছে ১১ গ্রাম পুলিশ। গ্রাম পুলিশের নিজ নিজ ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মাদক জুয়া ও অন্যান্য অপরা ধ নির্মূলে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান ও সহায়তা করার জন্য কুড়িগ্রাম জেলার ১১ থানার ১১ জন সৎ,সাহসী গ্রাম পুলিশকে পুরষ্কৃত করেছে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন,কচাকাটা থানার নারায়নপুর ইউনিয়নের চৌকিদার আবদার আলী, রাজিবপুরের গ্রাম পুলিশ হযরত আলী,উলিপুরের বজড়া ইউনিয়নের গ্রাম পুলিশ বিপুল মিয়া,রৌমারী থানার চর শৌলমারী ইউনিয়নের গ্রাম পুলিশ মর্তুজা আলী, ফুলবাড়ী থানার শিমুলবাড়ী ইউনিয়নের দফাদার মোহাব্বত আলী, ঢুষমারা থানার অষ্টমীরচরের গ্রাম পুলিশ খোকারাম, নাগেশ্বরী থানার ভিতরবন্দ ইউনিয়নের গ্রাম পুলিশ মিলন চন্দ্র রায়,চিলমারী থানার রানীগঞ্জ ইউনিয়নের গ্রাম পুলিশ নুর মোহাম্মদ,রাজারহাট চাকিরপাশা ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল হাই,কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয় নের গ্রাম পুলিশ রেজাউল ও ভূরুঙ্গামারী ইউনিয়নের গ্রাম পুলিশ জুয়েল কে ঈদের শুভেচ্ছা উপহার ও কিছু আর্থিক প্ররোদনা প্রদান করেন পুলিশ সুপার,কুড়িগ্রাম আগামীতে এই পুরস্কারের পরিধি আরো বাড়ার প্রত্যয় দেন এই অফিসার।

পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার সকল গ্রাম পুলিশকে জেলা পুলিশের পাশে থেকে নিষ্ঠা ও দায়িত্বের সাথে দায়ি ত্ব পালন ও মাদক,জুয়া,নারী নির্যাতন,বাল্যবিবাহ সহ সকল অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার নির্দেশনা প্রদা ন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলি শ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাজ্জাদ হোসেন,উলি পুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এস এম ইসরাফিল হাসান,কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আখতারুজ্জামান,সকল থানা/ইউনিট ইনচার্জ সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST