June 26, 2026, 1:41 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চিলমারীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

Reporter Name

কুড়িগ্রাম :আলমগীর হোসাইন,চিলমারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মজাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারী হসপিটালের আয়োজনে, প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগ প্রাথমিক শিক্ষার উপ পরিচালক মুজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা ভেটেনারি সার্জন মোঃ শাহীন আলম, উপ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার, চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন প্রমূখ।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম কামরুজ্জামান, সকল শিক্ষক, অভিভাবক সহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী বলেন, আমরা সকলেই জানি দুধ একটি পুষ্টিকর খাবার। মানব সম্পদ উন্নয়ন, সামাজিক, নিরাপত্তা, শিশু কিশোর -কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষনা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে মানুষের পুষ্টি নিশ্চিত করতে হবে।
আমরা সকলে জানি, স্বাস্থ্যই সকল সুখের মূল, আর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজন পুষ্টি । দুধে প্রায় সকল পুষ্টিগুন আছে। সচেতনতার অভাবে আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টিহীনতায় ভোগে। কোন খাবারে পুষ্টি আছে তা আমরা অনেকেই জানি না।

যেমন- শাক সবজি,ফলমূল,দুধ,ডিম,পরিমিত মাংস,ঘরে তৈরী নাস্তা ইত্যাদিতে প্রচুর পরিমান পুষ্টি আছে। কিন্তু আমরা বাজারের তৈরি তৈলাক্ত অপুষ্টিকর খাবার বেশী খাই এতে আমাদের অর্থ ও স্বাস্থ্যের ক্ষতি হয়। চকলেট, চিপস জাতীয় খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে।
কিন্তু এই টাকা দিয়ে যদি আমারা বাচ্চাদেরকে দুধ,ডিম কিনে খাওয়াই তাহলে,শিশুর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি শিশু হয়ে ওঠবে মেধাবী। আর এই মেধাবী শিশুরাই আগামী দিনে আমাদের এ দেশকে নেতৃত্ব দিবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গঠন করতে হলে সুস্থ্য সবল মেধাবী জাতি গঠন প্রয়োজন।



Our Like Page
Developed by: BD IT HOST