June 24, 2026, 2:04 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুর বিভাগের আট জেলার ক্ষুদে শিক্ষার্থীদের নতুন বই পেতে উচ্ছাস

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

নতুন বই পাওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে এবংউচ্ছাস বিরাজ করছে। রংপুর বিভাগের ৮ জেলার ক্ষুদে শিক্ষার্থীরা। আগামী বছরের প্রথম দিনে তাদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।এরই মধ্যে এ বিভাগের শতভাগ পাঠ্যপুস্তক জেলা ও উপ জেলাগুলোতে পৌঁছে গেছে।

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজাহিদুল ইসলাম জানান, এ বিভাগের ৮ জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যা লয়ের সংখ্যা ৯ হাজার ৫৪৪টি। এসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ১৪ লাখ ৪৩ হাজার ৩৬০ জন। এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরি স্কুলের শিক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৮৪ হাজার ৯৭ জন। ফলে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯ লাখ ২৭ হাজার ৪৫৭ জন।

এতে প্রাক প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৭৯ হাজা র ৮৮, প্রথম শ্রেণিতে ৫ লাখ ৪৬ হাজার ২১২,দ্বিতীয় শ্রেণিতে ৫ লাখ ৩৩ হাজার ৬৯২,তৃতীয় শ্রেণিতে ৪ লাখ ৯৯ হাজার ৮৩৩,চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৫৬ হাজার ৪১৭ এবং পঞ্চম শ্রেণিতে ৪ লাখ ১১ হাজার ৩১৫ জন।

প্রাক প্রাথমিকে আমার বই নামে একটি করে পাঠ্যপুস্ত ক ও খাতা দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় তিনটি করে পাঠ্যপুস্তক এবং তৃতীয়,চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষা র্থীদের মাঝে ছয়টি করে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে

তিনি জানান, রংপুর বিভাগের ৮ জেলায় ২৯ লাখ ২৭ হাজার ৪৫৭টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এরমধ্যে পঞ্চগড় জেলায় ৬৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৫ হাজার ৪৭ জন ও অন্য ক্যাটাগরির স্কুলে ৭১ হাজার ৫৩০ শিক্ষার্থীসহ মোট শিক্ষার্থী ১ লাখ ৬৬ হাজার ৫৭৭ জন,ঠাকুরগাঁও জেলায় ৯৯৯টি স্কুলের মধ্যে ১ লাখ ২২ হাজার ৪৭ জন শিক্ষার্থী ও অন্য ক্যাটাগরির ১ লাখ ১৪ হাজার ৩৩০ জন শিক্ষার্থীসহ মোট ২ লাখ ৩৬ হাজার ৭৭৭,দিনাজপুর জেলায় ১ হাজার ৮৭১টি স্কুলে ২ লাখ ৫২ হাজার ৭৫৯ ও অন্য ক্যাটাগরির ২ লাখ ১৬ হাজার ৭৬৯,নীলফামারী জেলায় ১ হাজার ৮৫টি স্কুলে ১ লাখ ৮০ হাজার ৩১৯ ও অন্য ক্যাটাগরির ২ লাখ ৭৭ হাজার ২৬৮ শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ২৭ হাজার ৫৮৭।

এছাড়া রংপুর জেলায় ১ হাজার ৪৫৬টি স্কুলে ২ লাখ ২৮ হাজার ৩৭২ ও অন্য ক্যাটাগরির ৩ লাখ ৪ হাজার ৪১ শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৩২ হাজার ৪১৩টি পাঠ্য পুস্তক,লালমনিরহাট জেলায় ৭৬৩টি স্কুলে ১ লাখ ২০ হাজার ২৭১ ও অন্য ক্যাটাগরির ১ লাখ ১০ হাজার ২২ ১ শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৩০ হাজার ৯৯২টি পাঠ্যপু স্তক,কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৪০টি স্কুলে ২ লাখ ১৬ হাজার ৯৮৩ জন ও অন্য ক্যাটাগরির স্কুলে ১ লা খ ৩৩ হাজার ৯৪৮ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৫০ হাজার ৯৩১টি পাঠ্যপুস্তক এবং গাইবান্ধা জেলায় ১ হাজার ৪৬৬টি স্কুলে ২ লাখ ২৭ হাজার ৫৬২ ও অন্য ক্যাটাগরির স্কুলে ২ লাখ ৮৫ হাজার ৮৯০ শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ১৩ হাজার ৪৫২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজাহিদুল ইসলাম জানান, রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলায় শতভাগ পাঠ্য পুস্তক পৌঁছে গেছে এখন শুধু মাত্র বিতরণ কর্মসূচির অপেক্ষা মাত্র।



Our Like Page
Developed by: BD IT HOST