July 5, 2026, 4:11 pm
শিরোনামঃ
বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ির ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

নিহত মো.ইব্রাহীম (৪৮) উপজেলার চাপরাশিরহাট হাই স্কুলের ইংরেজী শিক্ষক ছিলেন এবং একই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাপরাশিরহাট টু কবিরহাট সড়কের কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মাকুর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মো.হানিফ বিএসসি। তিনি বলেন, আজকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষার পরীক্ষা ছিল। ইব্রাহীম স্যার চাপরাশিরহাট হাই স্কুল কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে নিজের মোটরসাইকেল যোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারের সাথে ধাক্কা মারে। এতে তিনি মাথায় গুরুত্বর আঘাত পান। পরে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST