August 1, 2026, 9:18 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ায় ফেন্সিডিলসহ চালক ও হেলপার গ্রেপ্তার

Reporter Name

কাউনিয়া উপজেলা প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিল উদ্ধার সহ গাড়ীর চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত হাজী সরকার পরিবহন নামে বাসটি জব্দ করা হয়।

বুধবার আটক তিন জনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, বাসটির চালক বরিশালের গৌরনদী বড় কাসবা গ্রামের জালাল হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৩২), সুপারভাইজার পিরোজপুর ভান্ডারিয়া ধাওয়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে সগীর হাওলাদার (৩৪), এবং চালকের সহকারি লালমনিহাট কালীগঞ্জের হররাম পোড়াবাড়ি গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলা সদর বাস¯ট্যান্ড এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে ঢাকাগামী হাজী সরকার পরিবহন নামে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডেল উদ্ধার করে। এসময় বাসের চালক, সুপারভাইজার ও হেল্পারকে আটক করে ডিবি পুলিশ।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোন্তাছের বিল্লাহ বলেন, বাসটির বডিতে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচার করে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে এবং আটক তিনজনকে মাদক মামলা গ্রেপ্তার দেখিয়ে রংপুর কারাগারে পাঠানোর হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST