November 26, 2026, 4:52 pm
শিরোনামঃ
বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ শাহজাদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার অভয়নগরে অর্ধকোটি টাকার গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫ চরশাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আল আমিনকে এলাকায় উন্নয়ন করার সুযোগ দিন চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম  গ্রেফতার মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

Reporter Name

আবু নাঈম রিপন:নরসিংদী

যৌন নির্যাতনের স্বীকার হয়ে আট মাসের অন্তঃসত্ত্বা কিশোরী নাদিয়ার অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান রাইট প্রটেকশন লিগাল এইড ফাউন্ডেশন এর মহাসচিব এডভোকেট হারুনুর রশিদ।

ঘটনার বিবরণে জানা যায়, নরসিংদী জেলার পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামের নাদিয়ার সাথে পরিচয় হয় শিবপুর উপজেলার ব্রজের কান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে পিয়াস (২৫) এর। পরিচয়ের সুবাদে প্রেম, প্রেমের ফাঁদে ফেলে পিয়াস বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে নাদিয়াকে।

বিয়ের আশ্বাসে নাদিয়া দিন গুনতে থাকে, এক পর্যায়ে নাদিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবর পিয়াসকে জানানো হলে পিয়াস তাকে এড়িয়ে চলতে থাকে যতই দিন যায় ততই পিয়াস সরতে থাকে, বিয়ের কথা বললে পিয়াস নাদিয়া কে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং তার গর্ভের সন্তানকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এই অবস্থায় নাদিয়া তার সন্তানের পিতৃত্বের দাবীতে এলাকার স্থানীয়দের দ্বারস্থ হয়ে কোন উপায়ান্তর না পেয়ে নরসিংদী সাংবাদিক ফোরামের তথ্যানুসন্ধানে আইনি সহায়তা কারী প্রতিষ্ঠান রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট মোঃ হারুনুর রশীদ তাকে বিনা খরচে ন্যায় বিচার পাইয়ে দেয়ার জন্য নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেন এবং নাদিয়ার অনাগত সন্তানের পিতৃত্ব, মাতৃত্বের সুরক্ষা ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে এডভোকেট হারুনুর রশিদ আরো জানান, গরিব অসহায় ও নির্যাতিতদের বিনামুল্যে আইনি সহায়তা দেওয়াই রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের কাজ।

অন্তঃসত্ত্বা নাদিয়া জানায়, এখন সে আট মাসের গর্ভবতী, বিয়ের প্রলোভনে পিয়াস তাকে সর্বনাশ করেছে এখন তাকে বিয়ে করবে বলে জানিয়েছে, কে হবে গর্ভস্থ শিশুর পিতা? সমাজে তার পরিচয় কি হবে? সে অনাগত সন্তানের পিতৃত্বের দাবীতে ন্যায় বিচার চায়।



Our Like Page
Developed by: BD IT HOST