June 4, 2026, 2:40 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদপুরে সৌদি প্রবাসীর উপর সংঘবদ্ধ ভাবে অতর্কিত হামলা

Reporter Name

এস এম পারভেজঃ

চাঁদপুর শহরের পাল বাজার ব্রীজের গোড়ায় এক রেমিটে ন্স যোদ্ধা সৌদি প্রবাসী সুমন খান (২৯) এর উপর সংঘবদ্ধ ভাবে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার বোন নাজমা বেগম(৩৪) ও গুরুতর আহত হন ৩১ মে বুধবার রাত ৯ টায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিবরনে সুমন খান জানান,চাঁদপুর শহরের কোরালি য়া এলাকার রাকিব এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল চলতি পথে আমার আর আমার বোনের উপর মোটরসাই কেলে চলতি পথে হামলা করে আমাদেরকে গুরুতর আহত করে।

আমরা ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশের সহযোগিতায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেতে গেলে সেখানে রাকিব আমাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে। আহত সৌদি প্রবাসী সুমন খান, তার বোন নাজমা বেগমের গলা থেকে স্বর্ণের চেন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

নাজমা বেগম জানান, আমার মেয়ে নাহিদা আক্তার নিপাকে রাকিব নানা সময় উত্ত্যক্ত করতো। দীর্ঘ ৯/১০ মাস পূর্বে জোর পূর্বক তুলে নিয়ে আপত্তিকর ছবি তুলে। আমরা পুলিশের সহায়তায় আমার মেয়েকে উদ্ধার করি। ছবির ভয় দেখিয়ে পরবর্তীতে জোরপূর্বক বিয়ে করে।

সে একজন মাদকাসক্ত। বিভিন্ন সময় আমার মেয়েকে অত্যাচার নির্যাতন করে। আমরা ইতিপূর্বে দুইবার আইনের আশ্রয় নিয়েছি। তার জেরেই রাকিব দলবল নিয়ে আমাদের উপর হামলা করে।

এই ঘটনায় অভিযোগকারী কসাই রাকিব তার সাথে যোগাযোগ করলে তার টেলিফোন বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন,ঘটনার বিষয়ে আমি অবগত আছি। ভুক্তভোগী মামলা করলে আমরা অভিযোগ কারীর বিরদ্ধে ব্যবস্থা নিবো।



Our Like Page
Developed by: BD IT HOST