August 4, 2026, 3:21 pm
শিরোনামঃ
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি।

সেবাগ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ এবং বহিরাগত লোক দিয়ে ভূমি অফিসে কাজ করানো সহ নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী একযোগে চারজন সাময়িক বরখাস্ত করেছেন।

গাজীপুর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ভূঁইয়া। সোমবার (০৩/০৮/২০২৬)
সকাল ১০ ঘটিকায় কাউকে না জানিয়ে কাশিমপুর ভূমি অফিসে হাঠৎ উপস্থিত হন জেলা প্রশাসকের কার্যালয় থেকে ।

​গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর ভূমি অফিসে দীর্ঘদিন ধরে নামজারি (মিউটেশন), খাজনা প্রদানসহ বিভিন্ন দাপ্তরিক কাজে সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছিলো।
সম্প্রতি ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের ভিত্তিতে পরিচালিত প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় এ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

​জেলা প্রশাসক জানান, “জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ভূমি অফিসে কোনো ধরনের দুর্নীতি বা সেবাগ্রহীতাদের হয়রানি সহ্যকরা হবেনা।উক্ত বিষয়ে কাশিমপুরের ভূমি অফিসের নায়েব ওয়াজ উদ্দিন এর কাছে জানতে চাইলে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ সময় উপস্থিত ছিলে,
গাজীপুর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ভূঁইয়া।মোহাম্মদ নাজির হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।মোঃ হাসিবুর রহমান,এসিল্যান্ড টঙ্গী সার্কেল
সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।



Our Like Page
Developed by: BD IT HOST