May 31, 2026, 1:49 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম মুখোমুখি বৈঠক করলেন ব্লিঙ্কেন-লাভরভ

Reporter Name

———————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে সাক্ষাৎ হলো। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের এক সাইডলাইন বৈঠকে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয় খবর সিএনএনের।সম্প্রতি রাশিয়া পারমাণবিক অস্ত্রবিষয়ক একটি চুক্তিতে থেকে সরে দাঁড়িয়েছে। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে।প্রতিবেদনে বলা হয়,মার্কিন পররা ষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরভের মধ্যে বৈঠকটি অপ্রত্যাশিত ছিল।

রাশিয়ার যুদ্ধ এখন দ্বিতীয় বছরে,অনেক দেশ এর অর্থনৈতিক প্রভাব,বিশেষ করে খাদ্য ও জ্বালানির দাম নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,যিনি রুশ হামলার সরাসরি সমালো চনা এড়িয়ে গেছেন,তিনি জি-টোয়েন্টি বৈঠকে এক টি ভিডিও বার্তায় জানিয়েছেন,তিনি বুঝতে পেরেছে ন যে বর্তমান ‘ভূ-রাজনৈতিক উত্তেজনা’ আলোচনা র বিষয় হবে। কূটনীতিকরা বিষয়টির দিকে নজর দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।স্টেট ডিপার্ট মেন্টের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ব্লিঙ্কেন লাভরভকে তিনটি পয়েন্ট দিয়েছেন। সেগুলো হলো- যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে তার প্রতিরক্ষায় ইউক্রেনকে যতদিন সময় লাগবে সমর্থন করতে থাকবে,রাশিয়ার ‘নিউ স্টার্ট’ পারমাণ বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে পুনরায় যোগদান করা উচিত যা দেশটি সম্প্রতি প্রত্যাহার করেছে এবং রাশিয়ার উচিত বন্দী মার্কিন নাগরিক পল হুইলান কে মুক্তি দেওয়া।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানি য়েছে, ব্লিঙ্কেন নিজেই লাভরভের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ করেছিলেন। এটি পরামর্শ দেয়, বাই ডেন প্রশাসন ইউক্রেনের যুদ্ধে বিরোধী পক্ষ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে যোগাযোগের লাইন উন্মুক্ত রাখতে চায়।

এর আগে বৃহস্পতিবার ব্লিঙ্কেন জি-টোয়েন্টি বৈঠকে কিয়েভের জন্য বৃহত্তর সমর্থন জোগাড় করতে চেয়ে ছিলেন। তিনি বলেছিলেন,দুর্ভাগ্যবশত,ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার উস্কানিহীন ও অন্যায় যুদ্ধের কার ণে এই বৈঠকটি আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।’লাভরভ জানিয়েছেন, বৃহস্পতিবার শেষ হওয়া জি-টোয়েন্টি বৈঠকে যুদ্ধ নিয়ে মতবিরোধের কারণে যৌথ বিবৃতি দেওয়া হবে না। তিনি পশ্চিমাদের বিরুদ্ধে সংঘাত উস্কে দেওয়ার এবং ইউক্রেনকে অস্ত্র দিয়ে তাতে ইন্ধন যোগানোর অভিযোগ করেছেন।মার্কিন কর্মক র্তাদের বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্লিঙ্কেন ও লাভরভ আনুমানিক ১০ মিনি ট কথা বলেছেন। বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সামনে তিনটি বিষয় তুলে ধরেন ব্লিঙ্কেন। সেগুলো হলো- যুদ্ধ শেষ হতে যত দিন লাগুক,সে পর্যন্ত ইউক্রেনকে সহায়তা করে যাবে যুক্তরাষ্ট্র;রাশিয়ার উচিত পারমা ণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের সিদ্ধা ন্ত পরিবর্তন করা এবং রাশিয়ার হাতে বন্দী যুক্তরা ষ্ট্রের পল হেলানকে মুক্তি দেওয়া।



Our Like Page
Developed by: BD IT HOST