September 24, 2026, 2:07 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউপি চেয়ারম্যানের হেফাজতে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু

Reporter Name

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক থাকা অবস্থায় লাফারু ইসলাম (৩২) নামক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। লাফারু ইসলাম উপজেলার নিতপুর মাষ্টার পাড়া গ্রামের মোঃ কুরানুর ছেলে। এসময় লাফারুকে গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান শুক্রবার (৪ আগষ্ট) সকালে সাইকেল চুরির অভিযোগে লাফারু এবং আশিক নামক দু‘জন ব্যক্তিকে গ্রাম পুলিশ দিয়ে নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন ইউপি চেয়ারম্যান এনামুল হক। আনুমানিক দুপুর ১২টায় কার্যালয়ে দু‘জনকে আটক রাখাকালীন অবস্থায় লাফারুর মৃত্যু হয়।

এদিকে নিহত লাফারুর বাবা কুরারনু জানান, ইউপি চেয়ারম্যান এনামুল আমার ছেলেকে নদীতে কাজ করা অবস্থায় ধরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। আমি এটার সুষ্ঠু বিবার চাই। যেহেতু তাকে পিঠিয়ে মেরেছে তাই আমি এনামুল হক চেয়ারম্যান সহ জারিতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান এনামুল হককে ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

খবরটি নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহরুল ইসলাম জানান, আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পোষ্টমর্টেম রিপোর্ট পেলে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST