May 20, 2026, 7:33 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইমিগ্রেশন পুলিশসহ ১০ জনকে বিমানবন্দর থেকে প্রত্যাহার

Reporter Name

প্রথম বাংলা – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ রে বোর্ডিং পাস ছাড়া প্লেনে শিশু ওঠার ঘটনায় ১০জনকে বিমানবন্দরের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তারা বিমাবনন্দর ইমিগ্রেশন পুলিশ, এভিয়েশন সিকিউরিটি (এ ভসেক), কুয়েত এয়ারওয়েজ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) প্রতিষ্ঠানের কর্মকর্তা।বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপ ক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফি দুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

বেবিচক চেয়ারম্যান জানান, এই ঘটনায় যাদের গাফিলতি ছিল গতকালই প্রত্যেককে সাসপেন্ড (প্রত্যাহার) করার নির্দেশনা দেওয়া হয়েছিল।তাদের মধ্যে ১০ জনকে চিহ্নি ত করে প্রত্যাহার করা হয়েছে। তারা ইমিগ্রেশন পুলিশ, এভসেক, কুয়েত এয়ারওয়েজ এবং গ্রাউন্ড হ্যান্ডেলার।তিনি বলেন, এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদনে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরবে।

এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে আনুমানিক ৮-১০ বছরের একটি ছেলে শিশু ইমিগ্রেশন, পাসপোর্ট ও বোর্ডিং পাস না নিয়ে ই প্লেনে উঠে যায়। এই ঘটনায় বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়। প্রশ্ন উঠে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ৮-১০ বছরের ছেলে শিশুটিকে সর্বশেষ বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে দিয়েছে এভসেক। বর্তমানে সে থানা য় অবস্থান করছে।এভসেকের পরিচালক উইং কমান্ডার মিরান গণমাধ্যম কে বলেন,শিশুটির বাবা-মার সঙ্গে যোগা যোগ করা হয়েছে তারা গোপালগঞ্জে থাকেন তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিমানবন্দরে কর্মরত প্রত্যেক কর্মী ডিউটি পাস ব্যবহার করে চলাফেরা করেন। বাকি যারা যাত্রী তারা পাসপোর্ট ও বোর্ডিং পাস দিয়ে চলাফেরা করেন। এছাড়া বিমানবন্দরে ঢুকে ইমিগ্রেশনসহ প্রায় ৮-১০ টি ধাপ পেরিয়ে প্লেনে চড়তে হয়। কোনো ধাপেও শিশুটিকে না আটকানোর বিষয়টি নিরাপত্তাহীনতা বলে মন্তব্য করেছেন অনেক যাত্রী।



Our Like Page
Developed by: BD IT HOST