October 9, 2026, 4:52 pm
শিরোনামঃ
শাহজাদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সেপ্যাথলজিকালও বেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৫১ সরকারি কর্মচারীর অর্থ হাতিয়ে নিতে অভিনব কৌশলে একটি চক্র খাদ্যে অধিদপ্তরের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন গোপনীয় প্রতিবেদনে খাদ্য অধিদপ্তরের ঠিকাদার সোহাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পশ্চিম দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উন্নয়ন করতে গিয়ে দুর্ভোগ: লক্ষ্মীপুরের মহাসড়ক এখন মরণফাঁদ

Reporter Name

মোহাম্মদ আলী-স্টাফ রিপোর্টারলক্ষ্মীপুর:

চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চৌমুহনী থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত ২৯ কিলোমিটার সড়কের চার লেনের কাজ। ৫৬৯ কোটি টাকার এই প্রকল্প শেষ হবে ২০২৯ সালে।

কিন্তু কাজ শুর কয়েক মাসেই পুরোনো দুই লেনের সড়কটি হয়ে উঠেছে ভোগান্তির কারণ। সড়কে বড় বড় গর্ত, বৃষ্টিতে জলাবদ্ধতা আর শুকালেই ধুলার মেঘ। পথচারী, যাত্রী, চালক ও ব্যবসায়ী সবাই চরম দুর্ভোগে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণের জন্য সড়ক ক্ষতিগ্রস্ত হলেও নিয়মিত সংস্কার নেই। ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানো হচ্ছে না। সম্প্রতি আইনশৃঙ্খলা সভায় মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দ্রুত সংস্কারের নির্দেশ দেন।

সোমবার জকসিন এলাকায় গর্তে পড়ে একটি পিকআপ ভ্যানের চাকার এক্সেল ভেঙে যায়। চালক ও যাত্রীরা বলছেন, প্রতিদিন গাড়ি নষ্ট হচ্ছে, ভাড়াও বেড়েছে। শিক্ষার্থী ও হাসপাতালের রোগীরাও ধুলার কারণে অসুস্থ হচ্ছেন।

সড়ক বিভাগ বলছে, ধুলা নিয়ন্ত্রণ ও সংস্কারের দায়িত্ব ঠিকাদারের। তবে সরেজমিনে পানি ছিটানোর ট্যাংকার চোখে পড়েনি।

স্থানীয়দের দাবি, কাজ দ্রুত শেষ করার পাশাপাশি পুরোনো সড়কটি নিয়মিত সংস্কার ও ধুলা নিয়ন্ত্রণ করতে হবে। নইলে ৩ বছর এই দুর্ভোগ সহ্য করা কঠিন।



Our Like Page
Developed by: BD IT HOST