সাব্বির হোসেন-
২৯ মার্চ ২০২৫ বিকাল ৪ ঘটিকায় হোসেন মার্কেট সংলগ্ন মোহাম্মদপুর বেড়ীবাদ তিন রাস্তার মোড়।ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম সারওয়ার সরকার,
উপদেষ্টা ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব কেন্দ্রীয়কমিটি প্রধান আলোচক আলহাজ্ব মুফতি মাওলানা ফেরদাউস হাওলা দার কুরাইশী ধর্ম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব। উদ্বোধক, আলতাফ হোসেন চিশতী, আমির ঈমানদার ঐক্য আন্দোলন।
স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক দেলোয়ার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওয়ার্ল্ড মিডিয়া
ক্লাব কেন্দ্রীয় কমিটি। বক্তারা বলেন ঐতিহ্যবাহী সংগঠন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব,আজ সারাদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে। জুলুম, নির্যাতন, নৈরাজ্যকে প্রতিহত করতে দেশবাসীকে আহবান।
সংগঠনের নেতাকর্মীরা বলেন সমাজে আজ দুর্নীতি, অনিয় ম,বিশৃঙ্খলা,দেশ বিদেশের ষড়যন্ত্র চলছে
দেশের মানুষ একশ্রেণীর লোকের কাছে জিম্মি হয়ে আছে। ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে, দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করবে। ছোট রাষ্ট্র, গরিব রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র।
এই দেশকে নিয়ে কেউ যাতে ছিনি মিনি ও তামাশা করতে না পারে
সেই দিকে সজাগ থাকার জন্য ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সকল নেতা কর্মীরা সরকারের প্রতি বিনীত আহবান জানান।