June 13, 2026, 3:10 am
শিরোনামঃ
মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কর্মস্থলে ফিরছে পুলিশ, পাচ্ছে সবার সহযোগিতা

Reporter Name

প্রথম বাংলা – ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছিলেন নবনিযুক্ত আইজিপি। নতুন প্রধানের আহ্বানে সাড়া দিয়ে পুলিশ সদস্যরা এরই মধ্যে স্ব স্ব কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতর থেকে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানায়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতারা, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যেন পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন, সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন।

তবে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে ‘বাধার সম্মুখীন হচ্ছেন’ বলেও গুজব প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

এছাড়া বার্তায় গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST