July 27, 2026, 4:16 am
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ায় ‘ওসমান গণি চৌধুরী স্মৃতি সংসদ’ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত”

Reporter Name

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে প্রয়াত আওয়ামী লীগ নেতা ‘ওসমান গণি চৌধুরী স্মৃতি সংসদ’ এর আয়োজনে সাধু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফাইনাল ফুটবল প্রতিযোগিতা,২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় উদ্বোধন করেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান,ওসমান গণি চৌধুরী স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম চৌধুরী রানা’র সঞ্চালনায়

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের , যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জমশের আলো,মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি,উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ হিরু,

শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুশান্ত সরকার রনো,মীরবাগ বাজার কমিটির সভাপতি মঞ্জুমআলী, ওসমান গণি চৌধুরী স্মৃতি সংসদের শাকিল আহম্মেদ, আখেরুজ্জামান ইমন,আনারুল ইসলাম প্রমুখ।

এ খেলায় ‘মীরবাগ বন্ধু একাদশ’ বনাম ‘ধর্মেশ্বর ড্রাইভার পাড়া একাদশ’ অংশগ্রহন করে এবং ড্রাইভার পাড়া কে ২ গোলে পরাজিত করে মীরবাগ বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন বিজয়ী দলকে পুরুস্কার হিসেবে নগদ ৫০০০ হাজার টাকা ও রার্নাসআপ দলকে ৩০০০ হাজার টাকা প্রদান করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST