May 3, 2026, 9:08 am
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ২ নং হাছাদি ইউনিয়ন এর প্রতিবন্ধী নুর আলম এর বসত ঘর ভাংচুর ও তার স্ত্রী কে হত্যার চেষ্টা ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে পড়ল বিষাক্ত সাপ, অতঃপর

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে শহরে আরডিআরএস নামে একটি এনজিওর দুজন কর্মী অফিসের মোটরসাইকেলে চলন্ত অবস্থায় এক টি বিষাক্ত সাপের কবলে পড়েন। তাৎক্ষনিক মোটরসাই কেলটি দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তারা রোববার দুপুরে কুড়িগ্রাম শহরে এ ঘটনা ঘটে।সাহস করে মোটরসাইকেল চালক লুৎফর রহমান ছবিও তুলেন। আর মোটরসাইকে লের পিছনের সিটে বসা ছিলেন আরডিআরএস দাশের হাট শাখার ম্যানেজার রুমানা আক্তার।

তারা জানান, কুড়িগ্রাম আরডিআরএসের দাশেরহাট শাখার কর্মী লুৎফর রহমান এবং শাখা ম্যানেজার মারুফা আক্তার বিশেষ কাজে কাঁঠালবাড়ী ইউনিয়নের দাশের হাট অফিস থেকে অফিসের মোটরসাইকেল যোগাযোগে শহরে আসছিলেন। শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় দেখেন মোটরসাইকেলের সামনের মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফনা তুলে আছে।

আতঙ্কিত হলেও মারুফা আক্তার তার সহকর্মী মোটরসাই কেলচালক লুৎফর রহমানকে সাবধানে থামতে বলেন। গাড়ি দাঁড় করিয়ে সাপের একটা ছবি তুলেন। এরই মধ্যে অনেক যানবাহন ভিড় করে সৃষ্টি হয় যানজটের আর উৎসুক জনতার আগমনে সাপটি গাড়ির ভিতরে ঢুকে যায়।তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার আইনুল মেকারের দোকানে গাড়িটি নিলে ভিড় বাড়তেই থাকে। সেই সাথে যানজট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানি ক দিয়ে খুলে বের করা হয় সাপটি উৎসুক জনতা তাৎক্ষ ণিক মেরে ফেলে সেটিকে।

আরডিআরএস দাশের হাট শাখার ম্যানেজার মারুফা আক্তার বলেন,জীবনের ঝুকি নিয়ে আমাদের সব সময় কাজ করতে হয়। এতবড় ঝুঁকিতে পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি।



Our Like Page
Developed by: BD IT HOST