May 20, 2026, 6:44 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলার সন্তান কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম এর ৪১-তম জন্মদিন

Reporter Name

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ৬ নং উমরমজিদ ইউনিয়নে ঘুমারুভীমশীতলা গ্ৰামে মোঃ শফিকুল ইসলাম জন্ম গ্ৰহন করেন। পিতার নাম মোঃ আশরাফ আলী বর্তমানে তিনি অত্র রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের কলেজ পাড়ার বাসিন্দা।

তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবার তথা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারের সন্তান,তিনি ১৫ মে ১৯৮১ সালে রোজ সোমবার জন্ম গ্ৰহন করেন। শফিকুল ইসলাম ছোট বেলা থেকেই লেখা পড়ার পাশাপাশি কবিতা ও ছোট গল্প লেখালেখি করতে ভালোবাসতেন। বিশেষ করে মাধ্যমিক শিক্ষানবিস সময়ে শতাধিক কবিতা লিখেছেন। ১৯৯৯ সালে ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয় হতে এস এস সি পাশ করেন।

উচ্চমাধ্যমিক শিক্ষানবিশ কুড়িগ্রামে জেলায় অবস্থিত মজিদা আদর্শ মহাবিদ্যালয়ে উর্ত্তীণ হন। ২০০১ সালে এইচএসসি পাশ করেন। তার লেখা কবিতা পশ্চিমবঙ্গ কাব্য ও সাহিত্য পরিষদ কর্তৃক একুশে বইমেলা-২০২২ কোলকাতায় “শব্দের ফেরিঘাট” কাব্যগ্ৰন্থে স্থান পেয়েছে এবং মাসিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন কতৃক “শত প্রতিভায় আলোকিত নেত্রজল” যৌথ কাব্যগ্ৰন্থে স্থান পেয়েছে।

তিনি সাংবাদিক হিসেবে বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সি এইচ টি গ্লোবাল নিউজ টুয়েন্টি ফোর পত্রিকা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ,দৈনিক সময়ের সংলাপ, দৈনিক ক্রাইম এক্সপ্রেস,দৈনিক প্রচেষ্টা নিউজ,দৈনিক দেশ বার্তা,দৈনিক চট্টগ্রামের খবর,দৈনিক জয় বাংলা নিউজ,দৈনিক নেত্রজল সাহিত্য নিউজ,stv বাংলা নিউজ ও ষ্টাফ রিপোর্টার,দৈনিক কালনেত্র পত্রিকায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।একজন মানবাধিকার কর্মী,বর্তমানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, রাজারহাট উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি রাজারহাট মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজনৈতিক অঙ্গনে রাজারহাট উপজেলা যুবলীগের সদস্য হিসেবে নিয়োজিত আছেন,আজকের দিনে ৪১ বছরে পদার্পণ করেন তিনি ছোট বড় সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST