November 15, 2026, 8:51 am
শিরোনামঃ
গিয়াস উদ্দিন মীরকে ঘিরে ছনুয়া ইউনিয়নে নতুন প্রত্যাশা, ডিএফপির নির্দেশনা উপেক্ষা করে পছন্দের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ আবু সাজ্জাদ চৌধুরীর বিরুদ্ধে আলোকিত নারী* কবি: তাসনিয়া মারুফ সুমি হাতে জোর করে টাকা ধরিয়ে দিয়ে মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ৭ জন উপ-সচিব পরিদর্শন পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম-বার্তা সম্পাদক/রংপুর:

কুড়িগ্রাম সদর উপজেলাধীন বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামক (৫০) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

উক্ত ঘটনায় নিহত নারীর স্বামী সরদার আলী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।

আজ বুধবার ১৪-১০-২০২৬ ইং সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়েছিল। সেখানে দীর্ঘ দুই বছর থাকার পর সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।
একারনে আবারও ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর ছুরি দিয়ে নিজের মায়ের ওপর হামলা চালান শোভন। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এসময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে স্বামী সরদার আলীও গুরুতর আহত হন। হামলা চালিয়ে শোভন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি হাসপাতালের মর্গে প্রেরন করেছে ।

পলাতক খুনীকে এলাকাবাসী খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায় এবিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST