August 9, 2026, 4:29 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খোলা চিঠি মাননীয় সেনাপ্রধান,

Reporter Name

খোলা চিঠি মাননীয় সেনাপ্রধান,

পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে যে, দেশ সভ্যতার চরম ক্রান্তিকালে সামরিক নেতৃত্বরাই সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজ দেশ ও পৃথিবীকে সঠিক পথ দেখিয়েছে।

উদাহরণস্বরূপ বলা যায়, জর্জওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন সামরিক কমান্ডার। আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের ভয়াবহ গৃহযুদ্ধের সময় জাতিকে প্রকৃত নেতৃত্ব দিয়ে দেশ ও দেশের মানুষকে রক্ষা করেছেন। তিনিও ছিলেন একজন সামরিক কমান্ডার।

একইভাবে ব্রিটেনের চার্চিল , আমেরিকার ফাইভ স্টার জেনারেল রুজভেল্ট , চীনের মাওসেতুং , তুরস্কের কামাল আতাতুর্কসহ অনেক সামরিক নেতা শুধু নিজ দেশ ও জনগণের শুধু মুক্তির পথই দেখাননি এইসব মহান সামরিক নেতারা নিজদেশ ও পৃথিবীর মানুষকে গণতন্ত্র ও মানবাধিকারের পথ দেখিয়ে তারা বিশ্ববরেণ‍্য হয়েছেন ।

তাই আপনিও দেশের চরম সংকট মুহূর্তে, দেশ ও দেশের মানুষের অস্তিত্ব রক্ষায় সকল ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ও অপপ্রচার কে ধ্বংস করে, প্রতিকূলতা কে পরাজিত করে, সঠিক সিদ্ধান্ত সময়োচিত পদক্ষেপ ও ভূমিকা গ্রহণ করে ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি।

আসুন আমরা সকল মানবাধিকার বিরোধী, বাংলাদেশ বিরোধী দুর্বৃত্ত, সন্ত্রাসী ও উগ্রবাদকে পরাজিত করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে রক্ষা করি।

পরিশেষে কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে চাই,চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

জয় বাংলা।



Our Like Page
Developed by: BD IT HOST