July 29, 2026, 1:52 pm
শিরোনামঃ
মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় ভিজিডি কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ – ইউপি সদস্য গ্রফতার

Reporter Name

সানজিম মিয়া – গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে রংপুরের গঙ্গাচ ড়ায় এক নারীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠছে ইউ’পি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি মামলা হলে মডেল থানার পুলিশ ইউ’পি সদস্য একরামুল হককে (৩৬) গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিন পানাপুকুর গ্রামে।এলাকাবাসী ও থানা পুলিশ সুত্র জানা যায়, ছয় বছর আগে ওই নারীর (৩০) স্বামী মারা যান। তিন সন্তান নিয়ে দিনমজুরী করে ওই নারী জীবিকা নির্বাহ করে আসছিলেন পরি বারের অভাব-অনটনের জন্য ওই নারী বড়বিল ইউনিয়নের ৫ নং ইউ’পি সদস্য একরামুল হকের কাছে একটি ভিজিডি কার্ডের আবেদন করেন। একরামুল হক ভিজিডি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর সাথে কয়েক মাস ধরে মোবাইল ফোনে অশ্লীলভাষায় কথা বলতো। এবং কু-প্রস্তাব দিয়ে আসছিল।

গত রোববার বিকেলে ইউপি সদস্য একরামুল ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ঘুম অবস্থায় দেখতে পান। সে সময় বাড়িতে কেউ না থাকায় একরামুল ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই নারী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ইউ’পি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মামলা হওয়ার পরই একরামুলকে রাতেই তার বাড়ি থেকে গ্রফতার করে।

এ নিয়ে বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ চৌধুরী দ্বীপ জানান ,বিষয়টি আমি শুনছি।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ইউপি সদস্য একরামুল হক বিষয়টির সত্যতা স্বীকার করেছেন, তাকে আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানা হয়েছে। সেই সাথে ধর্ষণের শিকার নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST