January 20, 2026, 9:55 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিবি) তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং ময়মনসিংহে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গত ২৪ ঘন্টায় ডিএমপি কর্তৃক ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা; গ্রেফতার ১৫৫, 

Reporter Name

প্রথম বাংলা – জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ ২০২৫ খ্রি.) রাত ০০:০১ ঘটিকা হতে রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। তন্মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে টহল টিমগুলো র মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি।

এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্ব পূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপো স্ট পরিচালনা করা হয়।জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্র বণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি,তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সাথে রাতে র্যা বের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে।

এছাড়াও ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবি এন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচা লনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১১ জন ডাকাত, ৩৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী,পাঁচজন চাঁদাবাজ,নয়জন চোর,২৮ জন চিহ্নিত মাদক কারবারি,১৭ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।অভিযানে বিভি ন্ন অপরাধে ব্যবহৃত সাতটি চাকু,একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি,দুটি ছোরা,একটি স্টিলের পাত,চারটি রড,ছয়টি বাশেঁর লাঠি,একটি সামুরাই, ছয়টি মোবাইল ফোন,দুটি মোটরসাইকেল ও একটি টমটম উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৬ কেজি ৫৩০ গ্রাম গাঁজা,২৪৪৯ পিস ইয়াবা ও আট লিটার মদ।

গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৩টি মামলা রুজু করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।



Our Like Page
Developed by: BD IT HOST