April 30, 2026, 10:49 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় মুজাহিদকে হত্যার হুমকি; প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে অনিয়ম,দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রেস সোসাইটি ময়মনসিংহ জেলা শাখা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা,ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা,জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ সহ ১৭টি সাংবাদিক সংগঠ নের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ নেতা গোলজার মণ্ডল,মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান,তোফায়েল সহ ৪০- ৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদ কে টার্গেট করে উসকানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।” এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দৈনিক লাল সবুজের দেশ নির্বাহী সম্পাদক শিবলী সাদিক খান এর সভাপতিত্বে,
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজহারুল আলম এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস সোসাইটি ওনময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন উজ্জ্বল,দৈনিক আজকের বসুন্ধরা সিনি য়র স্টাফ রিপোর্টার সমির কুমার দাস,
জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রনি, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর প্রমুখ।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সময়ের কাগজ পত্রিকা র প্রতিনিধি সাদেক,সাংবাদিক রোকসানা আক্তার,সাংবাদিক তাসলিমা,সাংবাদিক আবুল বাশার,সাংবাদিক সুলতান মাহমুদ বাপ্পি, সাংবাদিক আমিনুল ইসলাম,সাংবাদিক আব্দুল হাকিম, শরৎ সেলিম,সাংবাদিক সামদানী বাপ্পি,সাংবাদিক নজরুল ইসলাম খান,সাংবাদিক মাহমুদুল্লাহ রিয়াদ প্রমূখ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিজয় টিভি সাংবাদিক আব্দুল হক লিটন,সাংবাদিক রেজাউল করিম রেজা,সাংবাদিক বিল্লাল হোসেন মানিক,সাংবাদিক মারুফ হোসেন,সাংবাদিক সোহানুর রহমান সোহান, সাংবাদিক শেখ মোঃ দিন ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম শাওন,সাংবাদিক মামুন,সাংবাদিক পপি,সাংবাদিক সেলিম সাজ্জাদ,সাংবাদিক সুমি,সাংবাদিক জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হুমকি দাতাদের আইনের আওতায় আনার জন্য গাজীপুর জেলা ও আইনশৃঙ্খলা প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST