August 26, 2026, 7:26 pm
শিরোনামঃ
জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে জাহাঙ্গীরের অন্যতম সহযোগী আ. লীগ নেতা মোহাম্মদ আলী আটক

Reporter Name

প্রথম বাংলা : গাজীপুর মহানগরীর পূবাইলে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমের অন্যতম সহযোগী মোহাম্মদ আলীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর ৩৯ ওয়ার্ডের হায়দরাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদ আলী ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচি সফল করতে স্থানীয় আওয়ামী লীগকে সংঘটিত করা এবং সহিংসতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর আটকের খবরে এলাকায় জনমনে আনন্দ ও স্বস্তি এসেছে।স্থানীয়রা দাবি, আইনের কোন ফাঁকফোকর ব্যবহার করে যেন এই ফ্যাসিবাদী নেতা ছাড় না পান সেদিকে যেন প্রশাসন নজর রাখে।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী সাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র জাহাঙ্গীর আলমের অন্যতম সহযোগী।

গাজীপুরে হাসনাতের ওপর হামলা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর যে হামলা ও হত্যাকাণ্ড হয় সে ঘটনায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া গত বছরের জুলাই মাসে জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরায় সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হয় তাতে গাজীপুরের প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লালের সঙ্গে অংশ নেওয়ার অভিযোগ ও আছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে।

মোহাম্মদ আলী গাজীপুর সিটির ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগে আহ্বায়ক কমিটির সদস্য। তিনি এর আগে যুবলীগের রাজনীতি করতেন। পূবাইল ইউনিয়ন যুবলীগের সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন।

জানা যায়, আওয়ামী লীগ আমলে তার যন্ত্রণায় বিএনপির বহু নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়ে বাড়িতে থাকতে পারে নি। এলাকায় একাধিক মানুষের জমি দখলের অভিযোগও রয়ে ছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সুদি ব্যবসায় জড়িত মোহাম্মদ আলী। সুদি ব্যবসা করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন। তার কাছ টাকা নিয়ে সুদ দিতে দিতে বহু পরিবার নি:স্ব হয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর জামায়াতের একটি অংশের সঙ্গে সখ্য গড়েন মোহাম্মদ আলী।তারা তাকে রক্ষা করে চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বিএনপি- জামায়াতের একটি অংশ তাকে ছাড়ানোর জন্য থানায় তদবির করছে। ভুক্তভোগী দের দাবি, ফ্যাসিস্ট নেতা মোহাম্মদ আলী যেন ছাড়া না পান।

আটকের বিষয়টি জানতে চেয়ে পূবাইল থানার ওসি শেখ আমি রুল ইসলামকে ফোন করেও পাওয়া যায়নি। ডিউটি অফিসার হাফিজ জানান, লকআপে সন্দেহভাজন হিসাবে মোহাম্মদ আলীকে রাখা হয়েছে।

আটকের বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ দক্ষিণ) মহিউদ্দিন যুগান্তরকে জানান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আটকের বিষয়টি শোনেছি; বিষয়টি আমি দেখছি।



Our Like Page
Developed by: BD IT HOST