August 9, 2026, 4:49 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চকরিয়ায় নারীকে কামড় দেওয়ার ঘটনায় মামলার ৫ দিন পর আপোষ

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় নারীকে কামড় দেওয়া ও হত্যা চেষ্টার অভিযোগে পাল্টাপাল্টি মামলা হয়েছে। মামলা দায়েরের ৫ দিন পর সমঝোতার মাধ্যমে উভয় পক্ষ মামলা আপোষ দিয়েছেন।

জানা যায়,গত ৮ জুন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিনের মেয়ে জান্নাতুল ফেরধৌস বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়া ল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টা ও শ্লীলতাহানির অভিয্গো এসে একটি নালিশী মামলা দায়ের করেন। ওই মামলায় চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনার বাসিন্দা নূর মোহাম্মদ বাবুর ছেলে শাহরিয়ার রোস্তম মানিক ও অজ্ঞাত একজনকে আসামী করা হয়।

বিষয়টি আমলে নিয়ে বিচারক কক্সবাজারের ওসি ডিবিকে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করেন। একই ঘটনায় আহত শাহরিয়ার রোস্তম মানিক বাদী হয়ে ২৫ জুন রাতে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পক্ষদ্বয় ক্ষতিগ্রস্ত হবে মর্মে নিজেরা সমঝোতার মাধ্যমে মামলাটি আপোষরফা করার সিদ্বান্তে উপনিত হয়।

এদিকে থানায় করা মামলার বাদী শাহরিয়ার রোস্তম মানিক দাবী করেন, পারিবারিক বিষয়ে ভুলবুঝাবুঝির কারণে দায়ের হওয়া দুটি মামলা আমরা বাদীরা স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিদ্বয়ের উপস্থিতিতে আপোষ করেছি।

এ বিষয়ে আদালতে উপস্থিত হয়ে মামলা প্রত্যাহার করার সিদ্ধান্তও হয়।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মারামারির পৃথক মামলার বাদীগণ আপোষ করেছেন বলে বিষয়টি শুনেছি তারা আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।



Our Like Page
Developed by: BD IT HOST