February 10, 2026, 2:55 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চান্দ্রায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাদের জায়গা দখল করে বসত ঘর নির্মাণ

Reporter Name

এস এম পারভেজঃ

চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর সড়কের চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাংলা বাজার সংলগ্ন সিআইপি বেড়িবাধের জায়গা দখল করে বসত ঘর নির্মাণ করছে স্থানীয়
সিরাজুল হাওলাদার।

সরকারি সম্পদ দিনের-পর-দিন দখল করে মার্কেট ও ঘর বাড়ি নির্মাণ করায় ও কোন ধরনের উচ্ছেদ অভিযান না করার কারণে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ উদাসীনতার কারণে ভূমিদস্যু চক্রেরা ক্ষমতার প্রভাব খাটিয়ে এভাবে সরকারি সম্পদ দিনের পর দিন দখল করে নিচ্ছে।

স্থানীয়রা জানায়, চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাবেক মেম্বার পদপ্রার্থী সিরাজুল হাওলাদার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একটি আবেদনের প্রেক্ষিতে সরকারি সম্পত্তি দখল করে ঘর বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

সরকারি সম্পত্তি দখল করায় খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূমিদস্যুদের বাধা দিয়েও তারা পুলিশের কথা না শুনে ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সিরাজুল হাওলাদার জানান, সিআইপি বেড়িবাঁধের পাশে সরকারি সম্পত্তি কিছু জায়গা পড়েছে এর পিছনে ব্যক্তিগত জায়গা হওয়ায় ঘর নির্মাণের কাজ শুরু করেছি। সবার সাথে যোগাযোগ করে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, সিআইপি বেড়ীবাদ ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে ঘর নির্মাণের বিষয়টি আমি লোক মারফত শুনেছি।

এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলীকে জানিয়েছি তারা আমাকে বলেন সরজমিনে গিয়ে যারা সরকারি জমি অবৈধভাবে ঘর বাড়ি নির্মান করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।



Our Like Page
Developed by: BD IT HOST