November 12, 2026, 8:14 am
শিরোনামঃ
প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ চরশাহী ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে ১৯ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহিত সম্মানিত পুলিশ সুপার, মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগম ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে গণশুনানি সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

Reporter Name

ইকরামুল হক- বিশেষ প্রতিনিধিঃ

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা অর্জন করেছেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আব্দুর রহিম, এমফিল, পিএইচডি, এএসি।

গত ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেন।

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষাক্ষেত্রে অবদান ও জাতি গঠনে ভূমিকার স্বীকৃতিস্বরূপ এসব শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আব্দুর রহিম কৃতিত্বের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি শহীদ শামসুজ্জোহা স্বর্ণপদক লাভ করেন।

পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং CAS-TWAS President’s Fellowship Award-এর মাধ্যমে চীনের University of Science and Technology of China (USTC) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর ১৭টি গবেষণাপত্র দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজারের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অধ্যক্ষ লে. কর্নেল মো. আব্দুর রহিমের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ তৈরিতে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

জাতীয় পর্যায়ে এই সম্মাননা অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

জাতীয় পর্যায়ের এই সম্মাননা রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-অর্জনের জন্য একটি গৌরবময় মাইলফলক।এতে আরও বেশি আশাবাদী উক্ত স্কুলের অভিভাবকগণ।



Our Like Page
Developed by: BD IT HOST