November 23, 2026, 2:16 pm
শিরোনামঃ
সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ও অনুমতি না দেওয়ার দাবী-জেনোসাইড একাওুর ফাউণ্ডেশন যুক্তরাষ্ট্রের

Reporter Name

———————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষনা ও নামে বা বেনামে জামায়াতে ইসলামীর নেতাদের নুতন দল গঠনের অনুমতি না দেওয়ার দাবী- নিউইয়র্ক ভিওিক সংগঠন জেনোসাইড একাওুর ফাউণ্ডেশন যুক্তরাষ্ট্র-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড.প্রদীপ রঞ্জন কর ও সাধারন সম্পাদক মঞ্জুর।

চৌধূরী এক যুক্ত বিবৃতিতে বলেন যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী সন্ত্রাসী সংগঠন জামায়াতে ইসলামীকে নামে বা বেনামে কোন অবস্থাতই যেন দল গঠন ও নির্বাচনে অংশগ্রহন করার অনুমতি না দেওয়া হয়।

যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে সন্ত্রাসী সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীকে ইতিপূবেই যথার্থভাবে নির্বাচন কমিশন আইন আরপিও অনুযায়ী নির্বাচনে অংশগ্রহন নিষিদ্ধ করা হয়েছে। দেশের মানুষ এ সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আসছে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী সন্ত্রাসী সংগঠন জামায়াতে ইসলামী নেতারা বেনামে এখন দল গঠনের অনুমতি চাওয়া সম্পূর্ণ আইন রিবোধী।খবর বাপসনিউজ।

বিবৃতিতে নেএীবৃন্দ আরো উল্লেখ করেন-১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত জেনোসাইডকারী, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে পাকিস্তানী হানাদার বাহিনী যেভাবে যুক্ত ছিল জামায়াতের তৎকালীন নেতা-কর্মীরাও একইভাবে যুক্ত ছিল। এসব অপরাধের ক্ষেত্রে জামায়াত পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও বেশি নৃশংস ছিল। আমাদের ভূলে গেলে চলবে না যে,

তাদের সক্রিয় সহযোগিতার কারনেই ৩০ লক্ষ মানুষ হত্যা, ২ থেকে ৪০ হাজার নারীর সম্ভ্রমহানি ও পাশবিক নির্যাতনের শিকার এবং এক কোটি মানুষকে দেশ থেকে বিতারিত ও তিন কোটি মানুষ দেশের ভিতর স্থানান্তরিত হতে হয়। আমরা দাবী জানাচ্ছি অনতিবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষনা করা হোক।



Our Like Page
Developed by: BD IT HOST