জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার
Reporter Name
Update Time :
Saturday, October 10, 2026
/
29 Time View
/
Share
সেলিম মিয়া : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম কথিত হেরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ – মুহাম্মাদ মাহবুবুল হকে’র নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
গত ৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটে ধোবাউড়া থানাধীন দক্ষিণ মাইজপাড়া এলাকায় ডিবি পুলিশের এসআই (নিঃ) খায়রুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধোবাউড়া উপজেলার ঘিলাগড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ একরামুল ইসলাম (৩৮) এবং উত্তর রাণীপুর গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৪০)।