April 21, 2026, 12:21 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডাকসু নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা

Reporter Name

প্রথম বাংলা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে আজ ৮-১০ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সুচী

আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ হতে ১০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৬.০০ ঘটিকা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারসমূহ সীমিত থাকবে।

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধের সময়সুচী

৮ সেপ্টেম্বর বিকাল ৪.০০ ঘটিকা থেকে ০৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা নিম্নলিখিত যে কোন একটি পরিচয় পত্র ব্যবহার করতে পারবেন

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র, হল পরিচয় পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক) গ্রন্থাগার পরিচয় পত্র, পে-স্লিপ (শুধুমাত্র ১ম বর্ষের শিক্ষার্থী)।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে ভুয়া ভোটার সনাক্তকরন

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র QR Code scanning এর মাধ্যমে “Verified DUCSU Voter” Confirmation প্রদর্শন করবে। ভোটার নাম্বার ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচাই করা যাবে। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এই মেসেজ প্রদর্শন করবে বিধায় কোন ভুয়া পরিচয় পত্র এই মেসেজ প্রদর্শন করতে পারবেনা। হল পরিচয় পত্রে প্রভোস্ট মহোদয়ের স্বাক্ষর যাচাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যারা এই সময় ব্যবহার করতে পারবেন

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, জরুরী সেবায় নিয়োজিত যানবাহন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমানু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী।

এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে। সকলকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST