August 9, 2026, 3:57 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি

Reporter Name

প্রথম বাংলা – জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।এতে আইন,বিচার ও সংসদ বিষয়কউপদেষ্টাকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে ৩ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে উক্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

এর আগে গত ৩ অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডে মি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে ‘হাই-লেভেল’ বা উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, আমরা খতিয়ে দেখছি রিপোর্টের সত্যতা কতটুকু? আমরা ফ্রিডম অব প্রেসকে বিশ্বাস করি। হাই-লেভেল কমিটি হবে। রিপোর্ট ঠিক ছিল কি না, যে অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হবে।

প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, জনপ্রশাসন সচিবকে নিয়ে দৈনিক কালবেলাতে একটা প্রতিবেদন এসেছে এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি।এই রিপোর্টটার সত্যতা কতটুকু? আমরা আশা করব পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে কোনো রকম ডিজ-ইনফরমেশন ছড়াবে না। এটা নিয়ে হাই-লেভেল একটা কমিটি হবে এই কমিটিতে সিনিয়র কিছু জার্নালিস্ট ইনক্লুড করতে চাচ্ছি। রিপোর্টটা ঠিক ছিল? নাকি প্রতিবেদনের যে এলিগেশনগুলো আসছে তা খতিয়ে দেখছি। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যাব।

একইদিন সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বিষয়টি তদন্তের জন্য তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে ফাঁস হয়েছে এক ভয়াবহ কেলেঙ্কারির তথ্য। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং বিতর্কিত দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের সরাসরি জড়িত থাকার তথ্য সামনে এসেছে। সেই সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপের কথোপকথনে সম্প্রতি ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্যও উঠে এসেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দৈনিক কালবেলায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপের কথোপকথনের একপর্যায়ে নিজেকে নির্লোভ দাবি করেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান। টাকা-পয়সার প্রতি কোনো লোভ নেই জানিয়ে ডিসি নিয়োগে পাঁচ কোটি টাকা দাবি করেন তিনি। তাদের এ সংক্রান্ত কথোপথনের কিছু স্ক্রিনশট রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলেও ঘুরপাক খাচ্ছে, যা নিয়ে প্রশাসনের ভেতরে ব্যাপক তোলপাড় চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST