March 12, 2026, 8:04 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা

Reporter Name

প্রথম বাংলা-ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফ তারের প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে, যেখানে হাইকমিশনের জাতীয় পতাকা নামিয়ে সেটি পুড়িয়ে ফেলা হয় এবং অফিসে ভাঙচুর করা হয়।

জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে হিন্দু সংঘর্ষ সমিতির একটি সভা আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে অনুষ্ঠিত হচ্ছিল। সভা শেষে ছয়জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে হাইকমিশন কার্যাল য়ে প্রবেশ করে। এরই মধ্যে বাইরে কিছু যুবক হঠাৎ করেই হাইকমিশন অফিসের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিড়ে ফেলে এবং কিছু সাইনবোর্ড ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

হিন্দু সংঘর্ষ সমিতির কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছেন, তাদের প্রতিনিধি দল ডেপুটেশন দিয়ে আসার পর কী ঘটেছে তা তারা জানেননি এবং অফিসে কারও উপস্থিতি দেখতে পাননি। ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।

একই ঘটনায় ভারতের কোচবিহারেও বিক্ষোভ হয়েছে সেখানে সনাতনী হিন্দু মঞ্চ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধা ন উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো র মাধ্যমে প্রতিবাদ জানায়। সংগঠনটির সদস্যরা বাংলাদেশের সীমান্ত সংলগ্ন চ্যাংড়াবান্ধায় বিক্ষোভ মিছিলও করে, যেখানে নিরাপত্তা কঠোর ছিল।

এছাড়া ভারতের পেট্টাপোল সীমান্তেও সমাবেশ অনুষ্ঠিত হয়ে ছে, যা পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে সীমান্তে দীর্ঘমেয়াদি অবরোধের ঘোষণা দেওয়া হয়। সূত্র: বিবিসি



Our Like Page
Developed by: BD IT HOST