July 28, 2026, 3:47 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারিকে কারণ দর্শানো নোটিশ

Reporter Name

স্টাফ রিপোর্টার– ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে তাকে।

সোমবার (২২ আগস্ট) ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন স্বাক্ষরিত এক আদেশে অভিযুক্ত রমজান আলীর কাছে প্রচার সম্পাদকের মাধ্যমে কারণ দর্শানো নোটিশ পৌঁছানো হয়েছে।

ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবুর রহমান জানান,রমজান আলী দীর্ঘদিন ধরে দলের শৃঙ্খলা ভঙ্গ করে আসছিল। সোমবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় অভিযুক্ত রমজানকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও রমজান আলী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাংগঠনিক এরিয়া থেকে কিভাবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হয়েছেন, তা নিয়ে নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন।

এদিকে ২৩ আগস্ট ২০২২ ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে ১০১ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরি স্থিতি সমুন্নত।

রাখার লক্ষ্যে সব ধরণের অপরা ধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ডাকপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০৩,০০০/- (তিন লক্ষ তিন হাজার) টাকা মূল্যের ১০১ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জাহাঙ্গীর হোসেন, ময়লা জাহাঙ্গীর (৪০) ও ২। মোঃ বাবু (৪০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ ১০০০/- (এক হাজার) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য ধৃত আসামী বাবু ফরিদের ভাগিনা ও ট্রাক ষ্ট্যান্ড থেকে টাকা তুলে। ফরিদ মাদকের ডিলার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ৯ বছরে বন্দ ডাকপাড়া এলাকায় ৬ টি তৈরি বাড়ি কিনেছে বলে জানা যায়।

অপকর্মের সংবাদ প্রকাশের কারণে রমজান আলীর নির্দেশে ইউএনবি’র সাংবাদিকের গলায় চাকু দিয়ে পোজ দিয়ে জখম করে। যা মডেল থানায় মামলা হয়েছে। এর আগে ২০২০ সালের ২৮ অক্টোবর দৈনিক ইত্তেফাকে,

কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া এলাকার সিএনজি ও ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজির একটি সংবাদ ছাপা হয়েছিল। সংবাদের শীরোনাম ছিল।কেরানীগঞ্জে জিপি নামে চাঁদার খড়গ’। তখন চাঁদাবাজির দায়ে কেরানীগঞ্জ থানা পুলিশ ফরিদকে গ্রেফতার করে।



Our Like Page
Developed by: BD IT HOST