November 6, 2026, 6:19 pm
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে – গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – গণপূর্ত মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কো নো কর্মকর্তার দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নে ওয়া হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী।রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন,যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে পেনাল কোডের যে আইন আছে কিংবা দুর্নীতি দমন কমিশনে র যে আইন আছে সে আইন দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কয়েকদিনের মধ্যে মন্ত্রণালয়ের সমস্যাগুলো বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা হবে।

তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ ত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলা দেশ বিনির্মাণ করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের সব ভিশন ও মিশন বাস্তবায়ন করাই তার একমাত্র লক্ষ্য।

এ লক্ষ্য অর্জনে কর্মকর্তা কর্মচারীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি তিনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। রোববার প্রথম কর্ম দিবসে সচিবালয়ে নিজ দপ্তরে এলে মন্ত্রণালয় ও সকল দপ্তর/সংস্থার প্রধানগণ তাকে উষ্ণ সংবর্ধনা জানান।



Our Like Page
Developed by: BD IT HOST