April 19, 2026, 8:44 pm
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ ধানমন্ডি থানাধীন ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির অফিসে সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো: মো. ইয়াছিন আরাফাত (২৪), মো. রাজীব হাওলাদার (২৩), এবং মো. রায়হান (২১)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৫ সকাল ১০:৪৫ টার দিকে চারজন দুর্বৃত্ত ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেডের অফিসে প্রবেশ করে তারা ধারালো চাপাতি ব্যবহার করে অফিসের ম্যানেজারকে জিম্মি করে বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মানিব্যাগ,মোবাইল ফোন ও একটি বাইসাইকে ল ছিনিয়ে নেয়। এরপর তারা অফিসের ম্যানেজারকে সারাদিন চেয়ারের সাথে বাঁধা অবস্থায় মারধর করে এবং আরও টাকার জন্য হুমকি-ধমকি দিতে থাকে।

পরের দিন,কোম্পানির চেয়ারম্যান মাসুদকে ঘটনাস্থলেপাঠানো হলে দুর্বৃত্তরা তাকেও চাপাতি দিয়ে আঘাত করে আহত করে। তারা চেয়ারম্যানের কাছে ৫০ লাখ টাকা দাবি করে চেয়ারম্যান ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলে আসামিরা সেই টাকা নিয়ে ভুক্তভোগীদের ছেড়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর, গত ২৯ আগস্ট ধানমন্ডি মডেল থানার একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে মামলার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত বাইসাইকেল, ২৪ হাজার টাকা, চাপাতি বহনে ব্যবহৃত একটি কালো ব্যাগ এবং ঘটনার দিন আসামিদের পরিহিত দুটি শার্ট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST