May 26, 2026, 2:17 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা পরিস্থিতি, সম্প্রতি এসএসএফ (SSF) সুবিধা এবং ধানমন্ডি ৩২ নাম্বারের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন ভাঙচুরের ঘটনা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল বারী। তিনি মন্তব্য করেছেন, বঙ্গবন্ধু ভবন ভাঙার ঘটনার মধ্য দিয়ে তারেক রহমান নিজের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছেন এবং এসএসএফের নিরাপত্তা বলয় তাকে মূলত জনবিচ্ছিন্ন করে রাখবে।

এক লেখায় ফজলুল বারী উল্লেখ করেন, তারেক রহমানের সর্বশেষ নিরাপত্তা সমস্যা সৃষ্টি হয়েছে ধানমন্ডি ৩২ নাম্বারের ঐতিহাসিক ভবনটি ভাঙার মধ্য দিয়ে। তার মতে, বঙ্গবন্ধু সমর্থকরা বাংলাদেশের সরকারি-বেসরকারি সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যেই বিদ্যমান। ফলে এই ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সামনে তিনি আমৃত্যু আর কখনোই নিরাপদ বোধ করতে পারবেন না।

খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা পুনর্বহাল প্রসঙ্গে তিনি বলেন, “খালেদা জিয়ার এখন আর এসএসএফ নিরাপত্তার দরকার নেই। তার ছেলে একুশ আগস্টের অভিযুক্ত তারেককে নিরাপত্তা দিতেই মূলত এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।” তবে তিনি সতর্ক করে বলেন, ধানমন্ডি ৩২ ভাঙার যে ‘পাপ’, তা এই নিরাপত্তা দিয়ে কখনোই ঢাকা যাবে না বা তাকে পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না।

নিরাপত্তা বাহিনীর সাথে তারেক রহমানের অতীত তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে ফজলুল বারী লিখেন, “এসএসএফ যাদের নিরাপত্তায় তারেক থাকবেন, এরাই একসময় তাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে মেরুদন্ড ভেঙ্গেছে। এদের কাছেই রাজনীতি না করার মুচলেকা দিয়ে তিনি দেশ ছেড়েছিলেন। এরাই তার মাকে সেনানিবাসের বাড়ি থেকে উৎখাত করেছে।”

সাংবাদিক বারীর বিশ্লেষণ অনুযায়ী, এই নিরাপত্তা ব্যবস্থার নাম করে মূলত তারেক রহমানকে জনবিচ্ছিন্ন করে রাখা হবে। এছাড়া দলের অভ্যন্তরে মনোনয়ন বাণিজ্যের কারণে তারেক রহমানের অনেক ধনী শত্রু তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

পরিশেষে তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আইনি জটিলতার কথাও তুলে ধরেন ফজলুল বারী। তিনি বলেন, ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের দালিলিক প্রমাণপত্র না দেখানো পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সব মিলিয়ে বাকি জীবন তাকে নানান কারণে কড়া নিরাপত্তা ও বিচ্ছিন্নতার মধ্যেই কাটাতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন এই সাংবাদিক।



Our Like Page
Developed by: BD IT HOST