October 15, 2026, 2:16 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নলছিটিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

নলছিটি ফায়ার স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি চৌকশ অগ্নি নির্বাপক দল অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নির ব্যাপকতা এবং কীভাবে আগুন নেভানো হয় তার কৌশল পরোক্ষভাবে প্রদর্শন করেন। মহড়া শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তজার্তিক দূর্যোগ প্রশাসন দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি, সমাজ সেবা অফিসার মোফাজ্জল হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST