November 24, 2026, 1:11 pm
শিরোনামঃ
ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নলছিটিতে যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস পালিত

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যাবস্থার রূপান্তর শুরু” শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ প্রাংগন থেকে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক অলোচনা সভায় মিলিত হন।

সরকারি নলছিটি ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির মোল্লা’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার বদরুল আমিন, শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ইংরেজি প্রভাষক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বাহাউদ্দীন, প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, সরকারি নলছিটি মার্সেন্টস মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার রানা, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল করিম মিঠু মিয়া, নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক প্রমুখ।

এসময় জাগুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মেসবাহউদ্দিন খান রতন, মোল্লার হাট জেট এ ভুট্র ডিগ্রি কলেজের অধ্যক্ষ আইউব আলী তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ প্রয় তিন শতাধিক শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST