March 17, 2026, 12:44 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নারীর প্রতি অশালীনতা ও সহিংসতাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করার জন্য মোঃ খালিদ মাহমুদ @ হৃদয় খানকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ।

একটি ফেসবুক পেইজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায় পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে। এটা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং এতে করে সমাজের সব মেয়েদের হেয় করেছে। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তাকে অশালীন মন্তব্য করতে শোনা যায়।

তাদেরকে উদ্দেশ্য করে অনেক অশালীন, সাম্প্রদায়িক ও আপত্তিকর বক্তব্য প্রদান করা হয় যা সমাজে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ‍্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা বলে প্রতীয়মান হয়। এসকল কারণে আজ সোমবার বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মোঃ রাসেল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট।

আজ সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরণের কথা বলে, লাঠি দ্বারা আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে। গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST