March 12, 2026, 7:50 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিখোঁজের পরে পুকুরে মিলল সাবেক নারী ইউপি সদস্যের মরদেহ

Reporter Name

রহিম রেজা, ঝালকাঠি:

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ ২ দিন পর পুকুর থেকে আফরোজা খানম ফোরকোন (৬০) নামে সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

নিহত আফরোজা খানম ফোরকোন ওই এলকার মৃত আ. ওহেদ খানের মেয়ে। তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।

নিহতের ভাতিজা ফয়সাল খান আমান বলেন, ‘আমার ফুফুর একমাত্র মেয়ে ছন্দা আক্তারের কয়েক মাস আগে মৃত্যু হয়। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজকে বাড়ির পাশেই একটি পুকুর থেকে তার মরদেহ ভাসতে দেখতে পাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।’



Our Like Page
Developed by: BD IT HOST