November 22, 2026, 11:53 am
শিরোনামঃ
হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ওসি”র অভিযানে লগি বৈঠার মিছিলে অংশগ্রহণকারী ২ জন গ্রেফতার ঈদগাঁও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু। গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা : কৃষকেরা ধান নিয়ে এলে সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেছেন, কৃষকেরা যাতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আব্দুল বারী বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের চেয়ে এক টাকা বেশি। কালাই উপজেলায় প্রায় ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে লক্ষ্যমাত্রা পূরণের পরও কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে। বাজারে ধানের দাম কম থাকায় তিনি কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান দেওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় প্রশাসন, সংগ্রহ কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম তদারকি করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল করা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য। এ জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

ধান সংগ্রহে কৃষকদের হয়রানি বন্ধের বিষয়ে তিনি বলেন, আগে যেসব সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ইরি মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। এবার সারা দেশে তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ আকন্দ এবং ক্ষেতলাল উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরী প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST