March 17, 2026, 1:02 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পদ্মা নদীতে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করে মাঝিরঘাট ফাঁড়ির নৌ-পুলিশ

Reporter Name

স্টাফ রিপোর্টার:সিমান্ত মোল্লা;

শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতুর পার্শ্ববর্তী মাঝীরঘাট এলা কার পদ্মা নদী থেকে আনুমানিক ৪৫-৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬-জানুয়ারি) দুপুরে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মাঝীরঘাট নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাঝীরঘাটের পশ্চিম প্রান্ত থেকে একটু সামনে পদ্মানদীর পারে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়িকে জানালে নৌ-পুলিশের সদস্যরা পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে লাশটি উদ্ধার করে।

পরে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি থেকে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে লাশটিকে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

প্রাথমিকভাবে লাশটি শনাক্ত করা সম্ভব হয়নিলাশটির সুরতহাল প্রতিবেদন অনুযায়ী লাশটি পচেগলে শরীরের চামড়া উঠে গেলেও মাথার চুল ছিলো তার পরনে সাদা পাজামা,সাদাকালো স্টেপ গেঞ্জি ও লাল রংয়ের ফুল হাতা কাটিকেন/সোয়েটার ছিলো।

মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর সাই ফুল আলম বলেন, আমরা দুপুরে খবর পাই মাঝীরঘাট এলাকায় পদ্মানদীতে একজন অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ ভেসে এসেছে। আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পদ্মাসেতু দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST