September 30, 2026, 11:21 am
শিরোনামঃ
সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায় লামায় জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের বান্দরবান জেলা কার্যালয়ের উদ্বোধন বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা

Reporter Name

মো: টিপু-স্টাফ রিপোর্টার:

ধন্যবাদ লক্ষ্মীপুর জেলা ও চন্দ্রগঞ্জ থানা রায়পুর থানা এবং কমলনগর থানা সকল অফিসার ইনচাজকে এবং ডিউটি অফিসারদেরকে আমরা আশা করব এই অভিযান অব্যাহত থাকবে এবং সকালের গার্ডিয়ানের প্রতি বিনীত অনুরোধ রইলো আপনারা আপনাদের ছেলে কোথায় যায় কি করে কার সাথে মিশে ওইদিকে নজর রাখবেন
অদ্য ২৯/০৯/২০২৬ ইং লক্ষ্মীপুরে ৬ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭৮

জেলা প্রতিনিধি :::: কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে লক্ষ্মীপুর জেলার ৬টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার এ অভিযানে মোট ১৭৮ জনকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএম সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলার বিভিন্ন থানা এলাকার কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে- এমন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। পাঁচ ঘণ্টার অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২০ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়। সব মিলিয়ে আটক করা হয় ১৭৮ জনকে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা যায়, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে লক্ষ্মীপুর জেলা পুলিশ বদ্ধপরিকর।



Our Like Page
Developed by: BD IT HOST