May 1, 2026, 11:11 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাথরঘাটায় দুটি জবাই করা হরিণ ও ফাঁদসহ হাতেনাতে আটক-১ এক বছরের কারাদণ্ড

Reporter Name

আব্দুর রাজ্জাক পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীসংলগ্ন এলাকায় হরিণ শিকারের ঘটনায় মো. হানিফ (৪৫) নামে এক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্র ম কারাদণ্ড ভোগ করতে হবে।মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অভিযানে মো. হানিফকে হাতেনা তে আটক করা হয়।

এ সময় দুটি জবাইকৃত পুরুষ হরিণের মাংস (আনুমানিক ১৬০ কেজি) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। পাশাপাশি হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ১২০০ মিটার দৈর্ঘ্যের ফাঁদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।আটক মো. হানিফ পাথর ঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাশারের ছেলে।

জব্দ কার্যক্রমের সময় উপস্থিত সাক্ষীরা হলেন,মো. হাসান (৩২), পিতা: আবুল কালাম, গ্রাম: বাদুরতলা, ৮ নম্বর ওয়ার্ড, পাথরঘাটা সদর ইউনিয়ন;কাওসার (২২), পিতা: জাকির সিকদার, গ্রাম: পদ্মা, উপজেলা: পাথরঘাটা, জেলা: বরগুনা।

পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন মো. পনির শেখ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও অবৈধ শিকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST