May 30, 2026, 11:58 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুজায় সন্তোষজনক নিরাপত্তা, আসন্ন নির্বাচনে সমন্বিত নিরাপত্তার গ্রীন সিগন্যাল: আনসার-ভিডিপি মহাপরিচালক

Reporter Name

প্রথম বাংলা : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বুধবার ১ অক্টোবর টাঙ্গাইল ও গাজীপুর জেলার দুটি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। সফরকালে তিনি পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা প্রস্তুতিতে গভীর সন্তোষ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, পূজা উপলক্ষ্যে গড়ে ওঠা সমন্বিত নিরাপত্তা ধারা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ইতিবাচক বার্তা বা গ্রিন সিগন্যাল। দুর্গোৎসবে জনগণের ঐক্য ও বাহিনীর সতর্ক ভূমিকার কারণেই সব ধরনের গুজব ও ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।

প্রথমে মহাপরিচালক টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দানবীর রণদাপ্রসাদ সাহা পূজা মণ্ডপে যান। বিকাল ৩টা ৩০ মিনিটে মণ্ডপে পৌঁছান পরিদর্শনকালে তিনি নিরাপত্তা প্রস্তুতিতে গভীর সন্তোষ প্রকাশ করে কর্তব্যরত আনসার-ভিডি পি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদারিত্বে র প্রশংসা করেন।

মহাপরিচালক বলেন, “পূজা মণ্ডপগুলোর নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে আনসারও ভিডিপি সদস্যরাই মণ্ডপের প্রাথমিক প্রতিরোধশক্তি।”তিনি আরোও বলেন যে, নিরাপত্তাজনিত শঙ্কা অধিক হলে পরিস্থিতির প্রয়োজনে অন্যান্য বাহিনীর সাথেও ত ৎক্ষণাৎ তথ্য বিনিময় করা হচ্ছে, যাতে করে যেকোনো পরিস্থি তি সমন্বিতভাবে মোকাবেলা করা যায়।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে সজাগ দায়িত্ব পালন করছেন, একই ধারা বজায় থাকলে আসন্ন জাতীয় নির্বাচনেও ইতিবাচক আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকবে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী একসাথে কাজ করছে,পূজাকে ঘিরে যে সমন্বিত ধারা তৈরি হয়েছে তা ফেব্রুয়া রির নির্বাচনের জন্য এক ইতিবাচক বার্তা বা গ্রিন সিগন্যাল।”

টাঙ্গাইলের পরিদর্শন শেষে মহাপরিচালক গাজীপুর জেলার কা লিয়াকৈরের শ্রী শ্রী সার্বজনীন গৌর হরি মন্দিরে যান। সেখানে তিনি উৎসবমুখর পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার দৃঢ়তা প্রত্যক্ষ করেন এবং উপস্থিত জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “জনগণের ঐক্য, প্রশাসনের সমন্বয় এবং বিভিন্ন বাহিনীর নিরলস দায়িত্বপালনের কারণে সব ধরনের গুজব ও ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।” মহাপরিচালকের এ সফর স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব আরও জোরদার করেছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মো. আশরাফুল আলম (উপমহাপরিচালক,আনসার ও ভিডিপি,ঢাকা রেঞ্জ),শরীফা হক (জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,টাঙ্গাইল),মো.মিজা নুর রহমান(পুলিশ সুপার,টাঙ্গাইল)কাউছার আহাম্মেদ (উপজে লা নির্বাহী অফিসার,কালিয়াকৈর,গাজীপুর),কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা- আনসার -ভিডিপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST