December 4, 2025, 5:56 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – থানাকে আক্ষরিক অর্থে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য পুলিশ কমিশ নার,রেঞ্জ ডিআইজি,জেলা পুলিশ সুপার ও ইউনি ট কমান্ডারদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারে ল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম।তিনি ৭ ফেব্রুয়ারী সকাল যশোর পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন। সকল সভায় রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার ,বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং বিভিন্ন পদবির পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন,পুলিশের সেবা প্রদানের মূল কেন্দ্র থানা। দেশের সম্মানিত নাগরিকগণ যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন,তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারে ন সেজন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন,থানায় নারী,শিশু,বয়স্ক ও প্রতিব ন্ধীদের সহজে সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ ডেস্ক স্থাপন করা হয়েছে।

তিনি বলেন,পুলিশ প্রধান হিসেবে থানার সেবা প্রদা নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। তিনি বলেন,যারা একেবারে সাধারণ মানুষ,খেটে খাওয়া মানুষ,নিরী হ,গরীব,নারী তাদের জন্য থানাকে আমি বিচার পাও য়ার স্থান হিসেবে দেখতে চাই। এর জন্য প্রধান ও প্রথম কাজ হবে জনগণের সাথে ভালো ব্যবহার ও তাদের কথা শোনা এবং অতি দ্রুত আইনানুগ ব্যব স্থা গ্রহণ করা। এক্ষেত্রে যে কোন ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না বলে দৃঢ় কন্ঠে উচ্চারণ করেন আইজিপি।

তিনি বলেন,উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের উপযো গী স্মার্ট পুলিশ গঠনের যে নির্দেশনা মাননীয় প্রধান মন্ত্রী দিয়েছেন সেজন্য আমাদেরকে মানুষের কাছা কাছি যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণের মাধ্যমে বঙ্গবন্ধুর জনগণের পুলিশ হওয়ার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশ এখন আগের চেয়ে অনেক এগিয়ে আছে। আগে তদন্ত ছিল সোর্স নির্ভর। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের কল্যাণে এখন তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেশিরভাগ অপরাধের রহস্য উদঘাটিত হচ্ছে।

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলা রেন্স নীতিতে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ দমনে আমরা সবাই একযোগে কাজ করেছি বলেই দেশে আজ স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে পুলিশ অতীতে যেভা বে দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোন চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বাংলাদেশ পুলিশে রয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্রশাস নিক এবং অপারেশনাল বিষয় তুলে ধরেন। সভার এপিবিএন’র অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার বিপিএম, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম,কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা বিপিএম,যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম প্রমুখ বক্তব্য রাখেন।



Our Like Page
Developed by: BD IT HOST