November 7, 2026, 5:33 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রতিবাদ বিবৃতি:

Reporter Name

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিন এবং সিনিয়র ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার উল্লাস মিরপুর মডেল থানায় ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ওসি সাজ্জাদ রোমনের সাক্ষাৎকার নিতে গেলে চরম অঘটন ঘটে।

সাক্ষাৎকার গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়াকে উপেক্ষা করে ওসির রুম থেকেই সাংবাদিক শিহাব উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে “তুমি আওয়ামী লীগের সাথে চলছো” বলে অভিযোগ তোলা হয় এবং মিথ্যা ও বানোয়াট মামলায় হাজতে প্রেরণ করা হয়।

এ ধরনের ঘটনা শুধু সাংবাদিক সমাজের প্রতি অপমান নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের পেশাগত দায়িত্ব ও সাংবিধানিক অধিকার। অথচ একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাংবাদিক শিহাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।



Our Like Page
Developed by: BD IT HOST